সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখী কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী-গরিব সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার।' সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জিলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী শহরের হতদরিদ্র বৃদ্ধাদের ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।
Tag:
আরো পড়ুন: