টাঙ্গাইলের মধুপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটেছে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে প্রথমে একজন সেটি উদ্ধারে নামেন। পরে তাকে উদ্ধার করতে আরও কয়েকজন গর্তে নামেন। একপর্যায়ে তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই অচেতন হয়ে পড়েন এবং চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
আরো পড়ুন: