বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর একটি হাসপাতালে তার নির্দেশনায় নয়নের চোখের চিকিৎসা শুরু হয়। বিএনপি নেতাদের সহযোগিতায় চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা নয়ন হোসেন দরিদ্র পরিবারের সন্তান। তিনি ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা সংকটে ভুগছিলেন।
দলীয় উদ্যোগে তার চিকিৎসা শুরু হওয়ায় পরিবারটি কিছুটা স্বস্তি প্রকাশ করেছে বলে জানা গেছে।
আরো পড়ুন: