সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
সারওয়ার আলম ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযানের কারণে আলোচনায় আসেন।
সিনিয়র সহকারী সচিব থাকাকালে তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানের মাধ্যমে অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তিনি প্রশংসিত হন।
২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
পরে তিনবার বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে পদোন্নতি বঞ্চিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন সারওয়ার আলম।
ওই স্ট্যাটাসকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে তাকে ‘তিরস্কার’ শাস্তি দেওয়া হয়েছিল। ২০২২ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
আরো পড়ুন: