কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, সবাই সিলেটের বাসিন্দা

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, সবাই সিলেটের বাসিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৬:৩১

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।

শনিবার (২০ জুন) স্থানীয় সময় সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন—জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক বলে জানা গেছে।

জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে ওই ছয় প্রবাসী কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।