সরকারি প্রজ্ঞাপন জারি, এক বছর পালিত হবে ‘নজরুল বর্ষ’

সরকারি প্রজ্ঞাপন জারি, এক বছর পালিত হবে ‘নজরুল বর্ষ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৬:৪৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালন করবে এবং ওই তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ২৩ মে ময়মনসিংহ সফরকালে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরজুড়ে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শনকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে।

সরকারের এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।