সারাদেশে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সবশেষ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে চার জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯ জনে। ডেঙ্গুতে মৃত দু'জনই নারী। বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২২০ জনকে নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ১৫৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Tag:
আরো পড়ুন: