পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার।
সোমবার (২২ জুন) তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট মাসে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সততা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরো পড়ুন: