চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৫ হাজার

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৫ হাজার
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৯:৩৪

আপডেট: ২২ জুন, ২০২৬ ১৯:৩৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক চার শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩৯ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয় জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

একই সময়ে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট চার হাজার ৬৯২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।