রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।
ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।
তবে, ভূমিকম্পে প্রাথমিক ভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Tag:
আরো পড়ুন: