শিরোনাম
ফাইল ছবি।
রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে 'ককটেল' বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, 'মোটরসাইকেলে এসে দু'জন পটকাজাতীয় কিছু ফাটিয়ে পালিয়ে গেছে। তবে এটি ককটেল না কি পটকা ছিল, তা জানা যায়নি। শুধু বিকট শব্দ হয়েছে এবং ঘটনাস্থলে সড়কে গানপাউডার পড়ে ছিল।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'
Tag:
আরো পড়ুন: