নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১০:৪৬

আপডেট: ২৪ জুন, ২০২৬ ১৫:০১

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা শ্রম আইন লঙ্ঘন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

অভিযান চলাকালে ভবনে প্রবেশে একাধিকবার বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের অভিযোগ, ভবনের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেননি এবং উপস্থিত চালক ও দেহরক্ষীরা অসহযোগিতামূলক আচরণ করেন।

পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।