স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, শুরু ১ জুলাই

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, শুরু ১ জুলাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৪:০৯

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

নতুন সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ১ জুলাই (বুধবার) শুরু হয়ে ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।