সারাদেশে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১৫৭ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মৃত দু'জন ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৭ জনের। এর মধ্যে ৪ হাজার ৯১৯ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১১৯ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Tag:
আরো পড়ুন: