লক্ষ্মীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

লক্ষ্মীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৩:৪৬

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।