২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ৯ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯৪৫

২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ৯ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯৪৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৬:৩০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আরও ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট ৬৯৮ জন শিশু মারা গেছে।

এ ছাড়া এই সময়ে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে শিশুদের চিকিৎসা কার্যক্রম চলছে।