মিরপুর বিআরটিএতে ৬ জনকে সাজা

মিরপুর বিআরটিএতে ৬ জনকে সাজা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ২২:১৬

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিরপুরে ছয় দালালকে জেল ও জরিমানা করেছেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। 

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ছয় জনের প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেন। পরে দু'জনকে এক মাস ও বাকি দু'জনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি আরও দু'জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এটি ভবিষ্যতেও চলমান থাকবে।