বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য মেট্রোরেলে ৫০% ভাড়া ছাড়

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য মেট্রোরেলে ৫০% ভাড়া ছাড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৫:২৭

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত সহজ করতে মেট্রোরেলে ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর করা হয়। গত ২৫ জুন থেকে এ সুবিধা চালু রয়েছে।