দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জন রোগী শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪১ জন। আর ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৬ জন। ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৮৪৪ জন এবং একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ১৫২ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৩ জন।
আরো পড়ুন: