বিরোধী দলের সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এ তথ্য জানান।
এর আগে রোববার (২৮ জুন) সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও সুযোগ না পাওয়ায় বিরোধী দলের সদস্যদের ওয়াকআউটের পর বিষয়টি নিয়ে সোমবার বক্তব্য দেন মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী এমপিদের নির্বাচনী এলাকায়—সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে—এই বরাদ্দ দেওয়া হয়েছে।
এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহ উন্নয়নে ব্যয় করা হবে বলেও তিনি জানান।
বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সংসদীয় জীবনে তিনি বিরোধী দলের সদস্য থাকাকালেও এ ধরনের বরাদ্দ কখনো পাননি।
আরো পড়ুন: