রাজধানীতে গ্রেপ্তার ৮৭

রাজধানীতে গ্রেপ্তার ৮৭
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৭:৫১

আপডেট: ২৯ জুন, ২০২৬ ১৭:৫১

রাজধানীতে অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। নগরীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। 

তিনি বলেন, 'গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে একজন তালিকা বহির্ভূত চাঁদাবাজ, ৩৭ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ও ৪৯ জন মাদক কারবারে জড়িত।'

তিনি আরও বলেন, 'জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'