তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাহিনীর নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা এখন শুধু সীমান্তকেন্দ্রিক নয়; আধুনিক ব্যবস্থায় তথ্য ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি দেশের জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও ভুয়া তথ্য থেকে জনগণকে রক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
আরো পড়ুন: