রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (৩০ জুন) রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) এবং মো. ইমন হোসেন (১৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কারওয়ান বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি ধারালো চাকু এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরো পড়ুন: