হামে আরও ১ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,১১৮ জন

হামে আরও ১ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,১১৮ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৬:৩২

আপডেট: ১ জুলাই, ২০২৬ ১৭:০১

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৮ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭১৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।