ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন। সফর শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দেশটির রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করে।
খামেনির জানাজা ও দাফন ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: