নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১২:৪৪

আপডেট: ২ জুলাই, ২০২৬ ১৪:১৫

সারাদেশে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন আয়োজনের মাধ্যমে নজরুল বর্ষকে কাজে লাগিয়ে জেলা-উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে বছরব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা জরুরি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এই কর্মসূচি চলবে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।