রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৮.৭২০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল কার্গো তল্লাশি চালায়। এ সময় অভ্যন্তরীণ প্যানেলের ভেতর কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গোতে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরো পড়ুন: