মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ২১:৪৪

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'কেউ মাদকের ব্যবসা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'

শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। 

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের উন্নয়নে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন তারা।'

তিনি বলেন, 'দেশের মানুষের জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম ও লড়াই করেছি। মানুষ শান্তিতে বসবাস করবে এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। সে কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে।'

মন্ত্রী বলেন, 'কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।'

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।