‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে তিনি এই স্মৃতি স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এরপর শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন স্মৃতি স্মারক গ্রহণ করেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে উপস্থিত কিছু প্রতিনিধি স্মারক গ্রহণ করলেও সব শহীদ পরিবার ও আহতদের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ে তা প্রত্যেক পরিবার ও যোদ্ধার কাছে পৌঁছে দেওয়া হবে।
আরো পড়ুন: