জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১৫:১৭

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার এবং আইন অনুযায়ী অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। মূল লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।

তিনি আরও বলেন, কোনো শক্তিই যেন দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বক্তব্যে তিনি ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সহকর্মীদের হারানোর বেদনা এবং নির্যাতনের অভিজ্ঞতা রয়েছে, যা তাকে প্রতিশোধের বদলে দেশ গঠনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।