ঢাকার চকবাজারে আশিক টাওয়ারে খাজা মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে।
তিনি বলেন, লালবাগ ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকাল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আরো পড়ুন: