পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৩:২১

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়।

১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

ডাক বিভাগ প্রতি বছরই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি তুলে ধরা হয়।