আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, 'শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন। তার উচিত দেশে ফিরে বিচার মোকাবিলা করা।'
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, 'শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন। অনেকগুলো মামলায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় আছে। বিশেষ করে শাপলা চত্বরসহ অনেক মামলায় তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। আরেকটা মামলায় তার শাস্তি হয়েছে। তার উচিৎ দেশে ফিরে বিচার মোকাবিলা করা।'
তিনি বলেন, 'একটি রাজনৈতিক (দলের) সংগঠনের প্রধান একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেটি আমরা যথাযথ ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থায় পাঠিয়েছি। তারা এখন সেটা তদন্ত করছে। তদন্তে যদি সংগঠন (দল) হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায় সে ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে।'
আরো পড়ুন: