ডেঙ্গুতে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ২১:১২

সারাদেশে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৭১ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাত জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু’জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন রয়েছেন।

একই সময়ে ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৪০৪ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৪ শতাংশ নারী। মোট মৃত্যু হয়েছে ১৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।