অক্টোবরে ইউনিয়ন-পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

অক্টোবরে ইউনিয়ন-পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি
আব্দুর রহমানেল মাছউদ। ছবি সংগৃহীত।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৭:৪৯

আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

সোমবার বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'শিগগির সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সব কিছু চূড়ান্ত করা হবে।'

সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন তিনি।

Tag: