বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ২১:১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে সেই দোকানঘর মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তারা। তাদের চিৎকার শুনে মা-ও বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, 'দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।'