ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালুর ফলে রোগ দ্রুত শনাক্ত করা সহজ হবে এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরো পড়ুন: