ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন আবুল হাসান মৃধা

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন আবুল হাসান মৃধা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১০:২২

আপডেট: ৯ জুলাই, ২০২৬ ১০:২৭

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আবুল হাসান মৃধাকে নিয়োগ দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়। গত বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, বিধি অনুযায়ী ছয় দিনের মধ্যে তাকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগদান করতে হবে।

আবুল হাসান মৃধা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি রাশিয়া, ওমান, কলকাতা এবং লন্ডনে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।