হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪৬

হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৬:০৫

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে সরাসরি কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে হামে এবং হামের উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশে হামের সংক্রমণ পর্যবেক্ষণ এবং আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।