ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।
আরো পড়ুন: