রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, একটি তালা কাটার মেশিন, মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ২৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জন রয়েছেন।
অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৩৩০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো পড়ুন: