দেশে হামের সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।
একই সময়ে নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৭৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৪ হাজার ১০৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে ৯৭ হাজার ৯১৯ জন হাম বা এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আরো পড়ুন: