নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে সরকার

নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে সরকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৮:২৮

আপডেট: ১৮ জুলাই, ২০২৬ ১৮:২৯

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক ও মূল্যবোধের জায়গায় যে অবক্ষয় হয়েছে, তা দেশের অনেক অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রেস সচিব বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদের আরও কার্যকর ও ক্ষমতাসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে।