বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে নিখোঁজ ২

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৩:৫৮

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুই আরোহী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটি নতুন ছিল। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুই আরোহীকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট কাজ করছে।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।