দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন এবং হাম নিশ্চিত হওয়ার পর ৯৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এদিকে একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন।
আরো পড়ুন: