ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৪:১০

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

বর্তমানে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই সুজাউদ্দিন জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।