রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে তার ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
আরো পড়ুন: