২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি ৩৩৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি ৩৩৮
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৭:৫৫

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ১১ হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০ হাজার ১২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।