পুলিশে নতুন পদায়ন, বদলি ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

পুলিশে নতুন পদায়ন, বদলি ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১০:৩৪

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও দুইজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের ৫ আগস্ট ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ৬ আগস্ট ২০২৬ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।