রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিষয়টি এখনো শুধুই গুঞ্জন। তিনি জানান, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধান অনুযায়ী সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি এখনো গুঞ্জনই। এটি যদি বাস্তবে কোনো ঘটনায় রূপ নেয়, তখন বিষয়টি দেখা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তাহলে সাংবিধানিকভাবে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এ বিষয়ে সরকার কোনো বক্তব্যও দেয়নি।
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সেটি পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
আরো পড়ুন: